Company Policy & Terms

Safety Tips (নিরাপত্তা টিপস)

Asset Sheba প্ল্যাটফর্মের অফিসিয়াল নীতিমালা, নিরাপত্তা নির্দেশিকা এবং শর্তাবলীসমূহ।

24/7 Support

Need Any Assistance?

Have questions about our policies or need help with your listings? Our team is here to assist.

info@assetsheba.com
Last updated: September 01, 2026 Official Document

নিরাপদ কেনাবেচার টিপস (Safety Tips)

Asset Sheba প্ল্যাটফর্মে নিরাপদ লেনদেনের জন্য নিচের নির্দেশনাবলী অনুসরণ করুন:

১. ব্যক্তিগত সাক্ষাত ও সরাসরি যাচাই

  • পণ্য দেখার জন্য সর্বদা প্রকাশ্য ও জনবহুল স্থানে দেখা করুন।
  • পণ্য কেনার আগে স্বচক্ষে দেখে, চালিয়ে ও কাগজপত্র যাচাই করে নিন।
  • প্রপার্টি বা গাড়ি কেনার ক্ষেত্রে মূল মালিকানা ও আইনি নথিপত্র ভালোভাবে যাচাই করুন।

২. আর্থিক লেনদেনের সতর্কতা

  • পণ্য হাতে পাওয়ার আগে কখনো অগ্রিম (অ্যাডভান্স) টাকা বা ফুল পেমেন্ট পাঠাবেন না।
  • অস্বাভাবিক কম দামে কোনো পণ্য অফার করলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
  • ভুয়া ব্যাংক রসিদ বা ফেক এসএমএস থেকে সতর্ক থাকুন। ব্যালেন্স নিজের অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা নিশ্চিত হন।

৩. ব্যক্তিগত তথ্যের সুরক্ষা

  • আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ওটিপি (OTP) কারো সাথে শেয়ার করবেন না।
  • কোনো সন্দেহজনক ব্যবহারকারী বা প্রতারণামূলক বিজ্ঞাপনের মুখোমুখি হলে অবিলম্বে আমাদের রিপোর্ট বাটনে ক্লিক করুন।